বিশ্বজুড়ে কাজ করা অনাবাসী বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথমবারের মতো একটি সম্মেলন আয়োজন করবে ব্রিজ টু বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সময় ৮ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন করে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক ব্রিজ-টু-বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী আজাদুল হক।
‘উই আর ফর বাংলাদেশ’- স্লোগান সামনে রেখে ফেব্রুয়ারি ২৬-২৭ ডিসেম্বর, দই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিজ টু বাংলাদেশ সম্মেলনের উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল- এসডিজি’র প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।
সম্মেলনটি সম্পর্কে যেকোনো তথ্য পাবেন নির্ধারিত www.cone2019.com ঠিকানায়।