ক্যাপশন নিউজ

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গতকাল বৃহস্পতিবার নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ জে এস পিশোতোর টিউমার অপসারণের মধ্য দিয়ে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে অপারেশন সম্পন্ন হয়। এ ইনস্টিটিউটে অত্যাধুনিক ১০টি অপারেশন থিয়েটার রয়েছে। পাঁচটি পোড়া রোগীর এবং অন্য পাঁচটি প্লাস্টিক সার্জারির জন্য। অপারেশনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ডা. রায়হানা আউয়ালসহ বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দ    —ইত্তেফাক