টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ধর্ষক আটক

টঙ্গীর দত্তপাড়া এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ প্রতারক প্রেমিক ইমরান হোসেনকে আটক করেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, বখাটে যুবক ইমরানের সঙ্গে ঐ নারীর প্রায় আট মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ২৯ সেপ্টেম্বর রাতে ইমরানের পরিবারের লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ডেকে বাসায় আনে। পরে তাকে বাসায় আটকে জোরপূর্বক সারারাত ধর্ষণ করে। পরের দিন সকালে ঐ নারী তার প্রেমিক ইমরানকে বিয়ের কথা বললে প্রেমিক তাকে জীবননাশের হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়।