স্কুল শিক্ষার্থীদের আত্ম-উন্নয়নে বই পড়তে উত্সাহিত করতে ঢাকার অদূরে সানারপাড়ের শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে বুধবার বই বিতরণ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে বইপড়া কার্যক্রম সম্প্রসারণ করে বিশ্বসাহিত্য কেন্দ্র।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম, বিকাশ লিমিটেডের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের হুমায়ুন কবির, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জহিরুল হক, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুল আলম এবং প্রতিষ্ঠানের আজীবন দাতাসদস্য আলহাজ ফারুকুল ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি