গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মিতালী ক্লাব এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি ঝুটের গুদাম পুড়ে গেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ তিনটি ইউনিট বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।