ফুয়াং ফুডস্ বরিশালে ১২ জনকে নোটিশ ছাড়াই বরখাস্ত!

ফুয়াং ফুডস লিমিটেড বরিশালের ১২ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগ পাওয়া গেছে। বরখাস্তদের হুমকি দেওয়ার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।  বরখাস্ত হওয়া কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমিসহ আমার সহকর্মী কোম্পানির এসআর মিজানুর রহমান, শফিকুল ইসলাম, গাজী মো. সুজন, আব্দুল্লাহ আল নাহিয়ান, অলিউল ইসলাম, সিনিয়র অফিসার মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, অফিসার মোস্তাফিজুর, সহকারী ব্যবস্থাপক রফিকুল ইসলাম, পারভেজ খান ও উপ-ব্যবস্থাপক মোস্তফা জামালকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে হেড অব সেলস সাইফুল আলম জানান, এদেরকে বরখাস্ত নয়, কিছু লোকজনকে ঢাকায় বদলি করা হয়েছে।