জন্মদিনে মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি

১৫০তম জন্ম বার্ষিকীতে চুরি হয়ে গেল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর দেহভস্ম। মধ্যপ্রদেশের সংরক্ষণাগারে এই চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধী নিহত হওয়ার পর তার দেহভস্ম মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ‘বাপু ভবন’-এ সংরক্ষিত ছিল। চোরেরা তা চুরি করার পাশাপাশি গান্ধীর ছবির পোস্টারেও ‘দেশদ্রোহী’ কথাটি লিখে রেখে যায়। -বিবিসি