বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয় কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আসছে নভেম্বরে তোমাদের জেএসসি পরীক্ষা শুরু হবে। ভালো ফলাফলের জন্য জ্ঞান ও অনুধাবনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো। ভালোভাবে পড়ে বিষয়গুলো অনুধাবনে রাখবে।
ক. প্রজনন কাকে বলে?
উত্তর : প্রজনন: যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে।
খ. পরাগায়ন বলতে কী বোঝায়?
উত্তর : পরাগায়ন: ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফল ও বীজ উত্পাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। পরাগরেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে।
বায়ু, পানি, কীট-পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
ক. অঙ্গজ প্রজনন কাকে বলে?
উত্তর : অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোন অঙ্গ রূপান্তরিত হয়ে যে উদ্ভিদের প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে।
খ. অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?
উত্তর : বীজ থেকে শিশু উদ্ভিদ উত্পন্ন হওয়ায় প্রক্রিয়া হলো অঙ্কুরোদগম। অঙ্কুরোদগমের জন্য প্রয়োজন পানি, তাপ ও অক্সিজেন। অঙ্কুরোদগম দুই প্রকার যথা: মৃদগত অঙ্কুরোদগম ও মৃদভেদী অঙ্কুরোদগম।
বীজপত্র মাটির ভেতরে থেকে ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে মাটির উপরে উঠে আসলে তাকে মৃদগত অঙ্কুরোদগম বলে। আর যদি বীজপত্রসহ ভ্রূণমুকুল মাটির উপরে উঠে আসলে তাকে মৃদভেদী অঙ্কুরোদগম বলে।
ক. সরল ফল কাকে বলে?
উত্তর : ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উত্পত্তি হয় তাকে সরল ফল বলে। যেমন: আম
খ. পুষ্পমঞ্জুরী বলতে কী বোঝায়?
উত্তর : কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক থেকে উত্পন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ একটি শাখাই হলো পুষ্পমঞ্জুরী। পরাগায়নের জন্য এর গুরুত্ব অনেক বেশী। এ শাখার বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরী এবং বৃদ্ধি সমীম হলে তাকে নিয়ত পুষ্পমঞ্জরী বলে।
ক. সম্পূর্ণ ফুল কাকে বলে?
উত্তর : যে ফুলে পুষ্পাক্ষ, বৃতি,পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর এ পাঁচটি স্তবকের সবগুলো উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে।
খ. শিমুল প্রাণীপরাগী ফুল-ব্যাখ্যা করো।
উত্তর : খ. স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের ১টি করে সুবিধা লিখ।
উত্তর : স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের ১টি করে সুবিধা নিচে উল্লেখ করা হলো-
স্ব-পরাগায়নের সুবিধা: স্ব-পরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়।
পর-পরাগায়নের সুবিধা: পর-পরাগায়নে নতুন চরিত্রের সংমিশ্রণ হয়।
খ. পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখ।
উত্তর :পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো-
i. পতঙ্গ পরাগী ফুল আকারে বড়, রঙ্গিন ও মধুগ্রন্থিযুক্ত হয়।
ii. পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধযুক্ত।
ক. হরমোন কী?
উত্তর :হরমোন: যে রাসায়নিক বস্তু কোন কোষে উত্পন্ন হয়ে উত্পত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে।