চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার ও উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বর্ধিত সভায় স্বল্প সময়ের মধ্যে সকল উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়।
সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ্ হারুন প্রমুখ।