অর্থ পাচারের অভিযোগ মেক্সিকোর সুপ্রিম কোর্টের বিচারকের পদত্যাগ

 

মেক্সিকোর সুপ্রিম কোর্টের বিচারক ইকুয়ার্ডো মেদিনা মোরা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তিনি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ ডলার স্থানান্তর করেছেন—এমন অভিযোগ তদন্তের প্রেক্ষাপটে  পদত্যাগ করলেন। খবর এএফপির

পদত্যাগের কারণ উল্লেখ না করে সরকারি এক মুখপাত্র বলেন, ‘বিচারক ইকুয়ার্ডোর মেদিনা মোরার পদত্যাগ পত্র প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর গ্রহণ করেছেন এমন খবর নিশ্চিত করেছে প্রেসিডেন্টের দপ্তর। এখন তার এ পদত্যাগপত্র বিশ্লেষণের জন্য এটি সিনেটে পাঠানো হবে।’

মেক্সিকোর সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দেয়া হয়। তিনি পদত্যাগপত্র গ্রহণ করলে পরে এটি সিনেটে পাঠানো হয়ে থাকে। আইনে বলা হয়েছে, এ ধরনের বিচারকরা কেবলমাত্র ‘গুরুতর কারণে’ পদত্যাগ করতে পারেন। সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ২০১৫ সালে ৬২ বছর বয়সি মেদিনা মোরাকে তার এ পদে নিয়োগ দেন।