ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০০ বলের ক্রিকেট খেলতে পারবে না হরভজন সিং। ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে হরভজনকে অনুমতি দেওয়া হয়নি। বোর্ডের অনাপত্তি পত্র না পেলে কোনো খেলোয়াড় বিদেশি লিগে খেলতে পারবে না। ৩৯ বছর বয়সি হরভজন সিং এখনো জাতীয় দল থেকে অবসর নেননি। সেই সঙ্গে সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের নিয়মিত সদস্য। ভারতীয় বোর্ডের নিয়মানুসারে, খেলা চালিয়ে যাওয়া কোনো ভারতীয় খেলায়াড়ই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবে না। সম্প্রতি যুবরাজ সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে কানাডার ফ্র্যাঞ্চইজি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান।