কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিজন-২ ইভেন্টে মণিপুরী মানবকল্যাণ সংস্থা পরিচালিত মণিপুরী ব্লাড ব্যাংকের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৬০টি শিশুর মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার মৃিশল্প পল্লি কুমারপাড়া এলাকায় দরিদ্র শিশুদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সমন্বয়ক রাকুল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত্ রায়।