চট্টগ্রাম অফিস
নগরীর বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় মফিজুর রহমানের সেমিপাকা বসতঘর ও দোকান আগুনে ভস্মীভূত হয়। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। গতকাল শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে লামারবাজার ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।