হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে পুরাতন খোয়াই নদীর চলমান উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ায় ফখরুদ্দিন চৌধুরী (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফখরুদ্দিন শহরের সার্কিট হাউজ রোড এলাকার জালালউদ্দিন চৌধুরীর পুত্র। গত বৃহস্পতিবার বিকালে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। তিনি জানান, ভূমি পরিমাপের সময় সরকারি কাজে বাধা প্রদান ও বিশৃঙ্খলা করার অভিযোগে ঐ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।