কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুত্ লাইনের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে সেকাব (২৭) নামের এক বিদ্যুত্ শ্রমিক মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সেকাব উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিকান্দারপাড়া গ্রামের মো. ফজল আহমদের ছেলে।