সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সদ্য প্রয়াত মরহুম হালিম আহমদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল শুক্রবার রাতে পৌর বিপণি মার্কেটে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি ও জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহজালাল শেখ’র সভাপতিত্বে ও মো. শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের সভাপতি আলহাজ কলমদর আলী, উন্নয়ন এজেন্সির স্বত্বাধিকারী সিকন্দর আলী, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, স্বপন মাহমুদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, আবুল হোসেন, বাবুল আক্তার, খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, আব্দুল মালেক, আলী হোসেন সরকার, সৈয়দ তারা মিয়া, প্রমুখ। শোক সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সিরাজুল ইসলাম।