বরিশালে মৃিশল্প সম্মেলন শুরু

বরিশাল অফিস

বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী মৃিশল্প মেলা, প্রদর্শনী, সম্মেলন ও সম্মাননা। গত ১১ বছর যাবত্ শারদীয় দুর্গোত্সবে স্থানীয়ভাবে এ উত্সবের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে বিভিন্ন অঞ্চলের মৃিশল্পীরা তাদের মৃত্সামগ্রী প্রদর্শন করেছেন। নগরীর অশ্বিনী কুমার হলে গতকাল শুক্রবার উত্সবের প্রথম দিন মৃিশল্প মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সম্মিলিত মঙ্গলসংগীত, নৃত্য ও বাদ্যের মাধ্যমে উত্সবের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেন  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল চেম্বারের পরিচালক মৃণাল কান্তি সাহা ও ভানুলাল দে। আয়োজক কমিটির আহ্বায়ক সুশান্ত ঘোষ জানান, মৃিশল্পের প্রসার ও ঐতিহ্যের সংরক্ষণের জন্য গত ১১ বছর আগে তারা এমন আয়োজন শুরু করেন। দেশের বিভিন্ন অঞ্চলের মৃিশল্পীরা মেলায় তাদের মৃত্সামগ্রী প্রদর্শন করেন।