রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ বৃহস্পতিবার দুপুরে রামু বাজারের পূর্বপার্শ্বে বাঁকখালী নদীর চেরাংঘাটা পয়েন্টে উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

রামু কেন্দ্রীয় নৌকাবাইচ পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনীতে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ-উল আলম প্রমুখ।