ধান গেল কই? আগুনে।
আগুন কোথায়? রিফাতে।
রিফাতটা কই? মিন্নিতে।
মিন্নি কোথায়? চামড়াতে।
চামড়া কোথায়? মিন্নিতে।
মিন্নিটা কই? রাব্বানে।
রাব্বানী কই? ক্যাসিনোয়।
ক্যাসিনো কই? পেঁয়াজে।
পেঁয়াজ কোথায় বন্যাতে।
বন্যা কেন?
কে জানে!
শুধাও গিয়ে যারা ভালো
ছেলে ভোলানো গান জানে...
তার মানে?
চুপ থাকো ভাই, শুনতে পাবে
সাত কানে!