রঙ্গরস

এক ব্যক্তি নদীতে প্রথম গোসল করতে গেছে। নদী তীরে আর এক ব্যক্তিকে বলছে, ও ভাই নদীতে  সাপ, খোপ কিংবা ভয়ঙ্কর কোনো প্রাণী আছে নাকি?

না ভাই নাই। যা ছিল সব কুমিরে খেয়ে ফেলেছে। নিশ্চিন্তে পানিতে নামুন।

 

 

এক অতি বৃদ্ধ গাছতলায় বসে কাঁদছেন। পথ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।

ব্যক্তি : আপনি কাঁদছেন কেন?

বৃদ্ধ : বাপজানে মারছে!

ব্যক্তি : (আশ্চর্য হয়ে) তা বাপজানে মারতে গেল কেন?

বৃদ্ধ : দাদাজানরে তামাক সাজাইয়া দেই নাই বইলা!

 

সংগ্রহ : নাসিফ, উপশহর, রাজশাহী