হংকংয়ে মুখোশ নিষিদ্ধ, বিক্ষোভ

হংকংয়ে বিক্ষোভের সময় মুখোশ নিষিদ্ধ করেছেন প্রধান নির্বাহী ল্যারি ক্যাম। তবে নিষিদ্ধকে উপেক্ষা করেই গতকাল বিক্ষোভকারীদের রাস্তায় নামতে দেখা যায়। তারা এই আইন মানবেন না বলে জানিয়েছেন। বিক্ষোভ হ্রাস করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে। খবর বিবিসির

ঔপনিবেশিক আমলের জরুরি আইন ব্যবহার করে মুখোশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন ল্যামি ক্যাম। তিনি বলেছেন, বিক্ষোভ তো হ্রাস করতে হবে। গত এক অক্টোবর মুখোশ পরে বিক্ষোভ করায় সহিংসতা ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকারকে বাধ্য করা হয়েছে বলে ল্যাম জানিয়েছেন। শনিবার থেকে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে বিক্ষোভকারীরা তাত্ক্ষণিকভাবে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমেছেন। তারা বলেছেন, ঔপনিবেশিক আমলের এই আইন মানা হবে না। সমালোচকরা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করছেন। তারা বলছেন, এর মাধ্যমে হংকং একনায়কতান্ত্রিকতার দিকে যাচ্ছে। চার মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। এ সময় বিক্ষোভকারীরা মুখোশ ও ছাতা ব্যবহার করছেন।