সাভারে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী আটক

ইত্তেফাক রিপোর্ট

সাভারে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার অমরপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আব্দুল রাজ্জাক সারকার, মোয়াজ্জেম, সাদ্দাম হোসেন, কালা মানিক, সোহেল সরদার ও আশু মিয়া।

সাভার থানার এসআই তাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার অমরপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ছয় মাদক ব্যবসায়ীকে আটকের পর তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।