হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য অনুশীলন পাতায় নিয়মিত বিষয়ভিত্তিক মডেল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে। আশা করি মনোযোগ দিয়ে অনুশীলন করবে, দেখবে পরীক্ষায় সবকিছু তোমার জানার মধ্যেই আছে।
বিজ্ঞান মডেল প্রশ্ন
সুপ্রিয় বন্ধুরা, সময় নষ্ট না করে প্রতিটা বিষয় বারবার রিভিশন দাও। পরীক্ষা নিয়ে টেনশন করার কিছুই নেই। রিডিং পড়ে যাও সব প্রশ্নই তোমার জানার মধ্যে থাকবে। প্রশ্নকাঠামো এভাবেই তৈরি করা হয়েছে যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো।
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০।
নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ২x১৫ = ৩০
(ক) পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লেখ।
(খ) পরিবেশে পানি দূষণের দুটি প্রভাব লেখ।
(গ) বাষ্পীভবন কী?
(ঘ) ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর কোন গ্যাসটি ব্যবহার করা হয় লেখ।
(ঙ) ঘরের একপ্রান্তে হিটার জ্বালালে সমস্ত ঘর গরম হয় কোন প্রক্রিয়ার কারণে?
(চ) পরিমিত খাদ্য কী?
(ছ) ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর থেকে? মেয়েদের ক্ষেত্রে বয়:সন্ধি কখন শুরু হয়?
(জ) দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে রাকিব রাতের আকাশে নক্ষত্র দেখে। এ যন্ত্র বিজ্ঞানীরা কী কাজে ব্যবহার করেন?
(ঝ) চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো কী করে?
(ঞ) একটি নতুন জাতের শিম উত্পাদন করতে তুমি কোন প্রযুক্তি ব্যবহার করবে?
(ট) পিপীলিকা (Pipilika) কী? একটি সার্চ ইঞ্জিনের নাম লেখ।
(ঠ) বায়ুচাপ কী? শীতকালে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
(ড) জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে?
(ঢ) আমরা লেখার জন্য কাগজ ব্যবহার করি। লেখার এ উপকরণটি কী থেকে তৈরি করা হয়?
(ণ) পরিবেশের বাস্তুসংস্থানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এ পরিবর্তনের ১টি কারণ লেখ।
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) : ১ ´১২ = ১২
(ক) সকল প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে—।
(খ) উচ্চ:স্বরে গান বাজালে — ঘটে।
(গ) - আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
(ঘ) চিপসের প্যাকেটে —গ্যাস ব্যবহার করা হয়।
(ঙ) রান্নার চুলা থেকে উত্পন্ন — গ্যাস বেশ বিষাক্ত।
(চ) খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে — শক্তি সঞ্চিত থাকে।
(ছ) বরফ তাপমাত্রায় খাদ্যের মধ্যে —জন্মায় না।
(জ)— প্রাণীটি জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে।
(ঝ) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব — কি.মি.।
(ঞ) প্রযুক্তির উদ্ভাবনে — প্রয়োজন।
(ট) - সামাজিক যোগাযোগের মাধ্যম।
(ঠ) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য —।
(ড) বৈশ্বিক উষ্ণায়ন রোধে — গ্যাসের নি:সরণ কমানো উচিত।
(ঢ) - সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর :২ x ৫ = ১০
বামপাশ ডানপাশ
(ক) জাঙ্কফুড সুস্বাদু
(খ) জাঙ্কফুড সুস্বাদ
(গ) চিপস পটেটো
(ঘ) রাসায়নিক একটি
(ঙ) রাসায়নিক মিশ্রিত খাদ্য গ্রহণে ক্যান্সার হয়
ভালো
হলেও সুষম নয়
ক্ষতিকর পদাথ
ভালো নয়
সুস্বাদু
জাঙ্কফুড জাতীয় খাবার
৪। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ :) ৬ ´ ৮ = ৪৮
(ক) খাদ্যশৃঙ্খল কী? উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে দুটি বাক্য লেখ। বাঘ, ঘাস, সূর্য, হরিণকে নিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলটি ব্যাখ্যা কর। ১ + ২ + ৩ = ৬
(খ) শব্দ দূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পার তা ছয়টি বাক্যে লেখ। ৬
(গ) পানি দূষণের তিনটি কারণ লেখ। পানি দূষণের তিনটি
ক্ষতিকর প্রভাব লেখ। ৩ + ৩ = ৬
(ঘ) পর্বতের চূড়ায় উঠতে সিলিন্ডারের ভিতরে অক্সিজেন গ্যাস কী কারণে নেওয়া হয়? প্রাণীদের দেহে এ গ্যাসটির দুটি ব্যবহার লেখ। এ গ্যাসটির সিলিন্ডারে ব্যবহার দেখা যায় এমন দুটি ক্ষেত্র উল্লেখ কর। ২ + ২ + ২ = ৬
(ঙ) ডেঙ্গু কী ধরনের রোগ? এ ধরনের রোগের প্রতিরোধে তোমার দুইটি করণীয় লেখ। ম্যালেরিয়া রোগ প্রতিরোধের দুইটি উপায় লেখ। ২ + ২ + ২ = ৬
(চ) উপগ্রহ কী? গত ০৫ ডিসেম্বর ২০১৫ খ্রি. পূর্ণিমা ও ২০ ডিসেম্বর ২০১৫ খ্রি.
অমাবস্যা ছিল। কারণ কী? অমাবস্যা ও পূর্ণিমার দুটি পার্থক্য লেখ। ১ + ৩ + ২ = ৬
(ছ) প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের তিনটি উদাহরণ দাও। বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি পার্থক্য লেখ। ৩ + ৩ = ৬
(জ) পিপীলিকা (Pipilika) কী? কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় পাঁচটি উদাহরণ দাও। ১ + ৫ = ৬
(ঝ) আবহাওয়া কী? বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। ২ + ৪ = ৬
(ঞ) জনসংখ্যার ঘনত্ব কী? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বকে তুমি কেমন মনে কর? জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদা সমূহের উপর কী ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে চারটি বাক্য লেখ। ১ + ১ + ৪ = ৬