ছ বি ও ক থা

চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি হিসেবে সবসময়ই সবার কাছে সমাদৃত জুটি নাইম-শাবনাজ। তাদের দাম্পত্য জীবনের রজতজয়ন্তী পূর্ণ করলেন আজ। ১৯৯৪ সালের ৫ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় শাবনাজের বাসায় নাইম-শাবনাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। এরপর থেকে বিগত ২৫টি বছর তারা সুখ-দুঃখে একসঙ্গে আছেন। তারা দুই গর্বিত কন্যা সন্তানের মা-বাবা। বড় মেয়ে নামিরা উচ্চশিক্ষার জন্য কানাডায় আছেন এবং ছোট মেয়ে মাহাদিয়া রাজধানীর উত্তরার আগা খাঁতে পড়াশোনা করছেন। মাহাদিয়া আবার গায়িকা হিসেবেও এরইমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন