ত্রিতাল মিউজিক অ্যান্ড ড্রামার ব্যানারে গত ১৭ সেপ্টেম্বর রাতে মুক্তি পেয়েছে সাংবাদিক মোল্লা জালালের লেখা দুর্গাপূজার গান ‘বল দুর্গা মাইকি জয়’। বাসুদেব ঘোষের সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের শিল্পী লেমিস। নৃত্য পরিচালক এম আর ওয়াসেকের কোরিওগ্রাফিতে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রাণেশ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দুলাল খান। চিত্রগ্রহণে রিপন রহমান খান এবং সম্পাদনায় রয়েছেন এলিট সাগর ও ইমন রাবেক। সাংবাদিক হিসেবে মোল্লা জালালের পরিচিতি থাকলেও তিনি একজন গুণী গীতিকার। দেশের মানুষকে ভালোবেসে তিনি দীর্ঘদিন ধরেই নীরবে-নিভৃতে গান লিখে চলেছেন।