ইত্তেফাক রিপোর্ট
চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াত্ খানকে হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃত দুজন হলো, মো. এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান ও আবু বকর। গত সোমবার রাতে বনানী থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিটিটিসির ডিসি মহিবুল ইসলাম খান বলেন, খিজির হায়াত্ খান জঙ্গি বিরোধী একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এজন্য তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। কিন্ু্ত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগেই প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্তের পর গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। দুই জঙ্গিকে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী হাসানের সাংগঠনিক নাম সবুজ ওরফে আবু সালমান ওরফে হুজাইফা আর আবু বকরের সাংগঠনিক নাম ফাহিম আব্দুল্লাহ। এ দুজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সামরিক শাখার সদস্য।
সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি খিজির হায়াত্ খান ‘মিস্টার বাংলাদেশ’ নামক একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এতে জঙ্গিবাদ বিরোধী বার্তা প্রচার করা হয়েছে। এজন্য খিজির হায়ােক হত্যার জন্য টার্গেট করে জঙ্গিরা। জঙ্গিদের টেলিগ্রাম অ্যাপসে ‘এসো কাফেলাবদ্ধ হই’ নামে একটি গ্রুপে খিজির হায়ােক হত্যার বিষয়ে পরিকল্পনার তথ্য পরস্পরের মধ্যে আদান-প্রদান করত। আবু বকরের ওপর দায়িত্ব ছিল খিজির হায়ােক অনুসরণ করে তার চলাফেরা এবং ঠিকানা সংগ্রহ করা। এজন্য আবু বকর কুমিল্লায় খিজির হায়াতের গ্রামের বাড়ি রেকি করে ও ছবি তোলে।