জীবননগরে ৫৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে।

ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সীমান্তের মানিকপুর মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত বস্তা থেকে ৫২৫ বোতল ফেনসিডিল ও  শিংনগর আমবাগান থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ভারত থেকে এ ফেনসিডিল পাচার করে দেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছিল। এ সময় কাউকে আটক করা যায়নি। ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান ফেনসিডিল উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।