সমাজের প্রতিটি স্তরে সাম্য প্রতিষ্ঠার প্রত্যয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর নেতৃবৃন্দ গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রমনা কালীবাড়ি, কলাবাগান, গুলশান-বনানী, বারিধারা ডিওএইচএসসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যান্যের মধ্যে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব মো. নাসিরউদ্দিন আহমেদ, সদস্য অধ্যাপক বিমান বড়ুয়া, সমাজকর্মী হেলালউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের সাবেক সভাপতি মিহির কান্তি ঘোষাল, নাট্য নির্দেশক সাইফউদ্দিন আহমেদ সাঈদ ও সাবেক ছাত্রনেতা তাপস হালদার। —প্রেস বিজ্ঞপ্তি