অনেক সময় মানুষ পারে না। কিন্তু বন্য হাতিই সেই কাজটি করে দেখালো। একটি হাতি শাবককে বাঁচাতে গিয়ে একে একে ৫টি হাতি নিজের জীবন বিসর্জন দিল। গতকাল থাইল্যান্ডের মধ্যাঞ্চলের খাও ইয়াই জাতীয় পার্কের একটি জলপ্রপাতে এই দুর্ঘটনা ঘটে। পার্কের কর্মকর্তারা জানান, একটি বাচ্চা হাতি ‘হায়ে নরক’ নামের জলপ্রপাত থেকে পড়ে যায়। এ সময় একে একে ৫টি হাতি তাকে বাঁচাতে গিয়ে মারা যায়। বাকি দু’টিও ঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে। তাদের উদ্ধার করে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানান। দুই থেকে তিন ঘন্টা পর প্রথমে বাচ্চা হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। পাশ থেকে আরো ৫টি হাতির মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এর আগে ১৯৯২ সালে এই জলপ্রপাতে ৮টি হাতি মারা গিয়েছিল। —বিবিসি