দুই ব্রিটিশ পত্রিকার বিরুদ্ধে এামলা করছেন প্রিন্স হ্যারি ফোন হ্যাকিংয়ের অভিযোগ

ব্রিটেনের প্রিন্স হ্যারি দুইটি ট্যাবলয়েড পত্রিকা দ্য সান ও দ্য মিররের বিরুদ্ধে মামলা করছেন। এই দু’টি পত্রিকা তার ফোন হ্যাকিং করেছিল বলে অভিযোগ আছে। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দ্য সানের মালিক রুপার্ট মারডকের নিউজ গ্রুপ নিউজ পেপারসও বিষয়টির সত্যতা স্বীকার করেছে। তবে বিস্তারিত বলতে অপরাগতা প্রকাশ করা হয়েছে। আর মিররের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও বিষয়টি শুনেছেন। কিন্তু কোনো নোটিস পাননি। —সিএনএন