মহিলা কলেজ রাগবি

নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ কলেজ তৃতীয় ওয়াল্টন মহিলা কলেজ রাগবি প্রতিযোগিতার ফাইনালে ১০-০ পয়েন্টে ঢাকা কমার্স কলেজকে  হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সেন্ট্রাল উইমেন্স কলেজ  তৃতীয় ও কবি নজরুল সরকারি কলেজ চতুর্থ স্থান পায়। সেরা খেলোয়াড় হন লামিয়া রহমান (ঢাকা কমার্স কলেজ)। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ও ওয়াল্টন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত সোমবার অনুষ্ঠিত হয় ফাইনালটি।