শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল

চ্যাম্পিয়ন শ্রীবরদীর দুই স্কুল

শেরপুর প্রতিনিধি 

শেরপুরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্রীবরদী উপজেলার দুই প্রাথমিক বিদ্যালয়।

গত সোমবার স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপ ফুটবলের ফাইনালে শ্রীবরদী উপজেলার মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে নালিতাবাড়ীর যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। ফাল্গুনী আক্তার ফারজানা দুটি ও সানিয়া আক্তার মীম অপর গোলটি করেন।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক গোল্ডকাপের ফাইনালে শ্রীবরদীর সরকারদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে ঝিনাইগাতীর ঘাগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ ড্র ছিলো। শ্রীবরদীর পক্ষে অধিনায়ক রিপন ও ঝিনাইগাতীর পক্ষে আক্রমণভাগের খেলোয়াড় মুস্তাকিম গোল দুটি করেন। ঝিনাইগাতীর আনোয়ার হোসেন সেরা খেলোয়াড় হন।