প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচে

দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭৮টি পয়েন্টের পানি হ্রাস ও ১৩টির সমতল বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি থাকতে পারে আরও ৩ দিন

আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ২টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

ইত্তেফাক/এমআরএম