হূদরোগে আক্রান্ত শিশুদের পাশে আলিয়া

বিনোদন ডেস্ক

 

কিছুদিন আগেই বলিউড তারকা দিশা পাটানি সামাজিক কর্মকাণ্ডের বিষয় নিয়ে খবরের শিরোনামে আসেন। এবার একই খবরে এলেন মহেশ কন্যা আলিয়া ভাট।

বুধবার এই অভিনেত্রী বাই জারবাই ওয়াদিয়া হাসপাতালে ‘আর্ট ফর দ্য হার্ট’ চিত্রপ্রদর্শনীতে গিয়ে হূদরোগে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর কথা বলেন। পাশাপাশি তাদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন তিনি।

আলিয়া বলেন, ‘শিশুরা সবসময় ইতিবাচক ধারণা পোষণ করে। আমাদের আশেপাশের বিভিন্ন খারাপ বিষয় নিয়ে তাদের জ্ঞান নেই। তাদের মনটা অনেক বড় হয় এবং আমার মনে হয় তারা খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। এটি হলো প্রথম চিত্রপ্রদর্শনী, যেখানে হূদরোগে আক্রান্ত শিশুদের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে। এর ফলে বাচ্চাদের হার্টের অপারেশন খুব দ্রুত হতে পারে এবং এই কাজকে কুর্নিশ জানাতে হয়। আমি এশিয়ার আরো একটি বৃহত্তম হাসপাতালে গিয়েছিলাম এবং সেখানে বাচ্চাদের প্রতি তাদের যত্ন দেখে বেশ ভালো লেগেছে।’

আলিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘সড়ক ২’ সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় বিপরীতে দেখা যাবে আদিত্য রায় কাপুরকে। আলিয়া, আদিত্য ছাড়াও আছেন পূজা ভাট ও সঞ্জয় দত্ত। সিনেমাটি পরিচালনা করছেন মহেশ ভাট। এই প্রথম বাবার পরিচালনায় অভিনয় করছেন তিনি। মহেশ কন্যা হওয়ায় বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে আলিয়ার পরিচয়টা আগে থেকে হলেও নিজের কাজের মধ্য দিয়েই ক্যারিয়ারে শক্ত অবস্থান গড়েছেন তিনি। আলিয়াকে আগামী বছর দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।