তথ্যপ্রযুক্তি ডেস্ক
গ্লোবাল প্রিমিয়াম মোবাইল ফোন ব্র্যান্ড টেকনো মোবাইল সমপ্রতি বাজারে নিয়ে এলো তাদের নতুন চমক, ক্যামন ১২ এয়ার। পাঞ্চ হোল ডিসপ্লে সমৃদ্ধ তাদের নতুন স্মার্টফোন ইতিমধ্যে বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাঞ্চ হোল এই ডিসপ্লের নাম তারা দিয়েছে ডট ইন ডিসপ্লের। মোবাইলে ফুল স্ক্রিন ফিলিংস দেয়ার জন্য এই পাঞ্চ হোল বা ডট ইন ডিসপ্লে এখন স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়।
ডিভাইসটির ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৯০% নিখুঁত বেজেল ব্যবহারকারীকে দেবে এক নতুন অভিজ্ঞতা। পাঞ্চ হোল ডিসপ্লে ছাড়াও ক্যামন ১২ এয়ারে থাকছে দুর্দান্ত ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা। ক্যামেরা ফোন হিসেবে টেকনো ক্যামন সিরিজ ইতিমধ্যেই অনেকের পছন্দের তালিকায় আছে। তারই ধারাবাহিকতায়, ক্যামন ১২ এয়ারেও আছে ১৬ মেগা পিক্সেলসমৃদ্ধ এআই ম্যাক্স ট্রিপল ক্যামেরা। এর এআই সিন ডিটেকশন, এআই এইচডিআর, এআই অপটিমাইজেশন এই ফিচারগুলো ব্যবহারকারীকে দিচ্ছে আরো প্রাকৃতিক এবং সূক্ষ্ম ছবি তোলার সুযোগ। সেলফি কামেরায় আছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।
টেকনো ক্যামন ১২ এয়ার, ক্যামন সিরিজ এর সবচেয়ে আপগ্রেডেড স্মার্টফোন। যেকোনো অ্যাঙ্গেল ফটোগ্রাফির জন্য তৈরি করা হয়েছে আলট্রা ক্লিয়ার শট , ১২০ডিগ্রি সুপার ওয়াইড এঙ্গেল/২ সেন্টিমিটার এক্সট্রিম ম্যাক্রো ফটোগ্রাফি, উল্লেখযোগ্য বোকেহ এফেক্টসহ দারুণ সব ফিচার আছে এই ফোনটিতে। কারণ ক্যামন ১২ এয়ারে আছে ৬৪ গিগাবাইট রম, ৪ জিবি র্যাম।
ক্যামন ১২ এয়ারের ৪০০০ এমএএইচ ব্যাটারির কারণে আর ঘন ঘন চার্জ দেওয়ার চিন্তা থেকে মিলছে মুক্তি। অরোরা গ্রেডিয়েন্ট ডিজাইন, প্যাস্টেল এবং ভাইর্ব্যান্ট ব্যাক ডিজাইন ক্যামন ১২ এয়ারকে অবশ্যই ভিড় থেকে আলাদা করে রাখবে। ডট ইন ডিসপ্লের এই ক্যামন ১২ এয়ারের দাম ধরা হয়েছে মাত্র ১৪,৯৯০ টাকা, যা বাজারের এই ফিচারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী।