দুর্গোত্সব পালনে হাজারো বাংলাদেশি যাচ্ছে ভারতে

Ðবেনাপোল (যশোর) সংবাদদাতা

সনাতন ধর্মীয়দের সবচেয়ে বড়ো অনুষ্ঠান দুর্গোত্সব পালনে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি সনাতন ধর্মীয় নারী-পুরুষ ভারতে যাচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত দুর্গোত্সব পালনে ভারতীয়রাও বাংলাদেশে আসছে সমান তালে। গত তিন দিনে এ চেকপোস্ট দিয়ে প্রায় ২৫ হাজার ৩২৯ জন  যাত্রী যাতায়াত করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে প্রচুর সনাতন ধর্মীয় নারী-পুরুষ ভারতে যাচ্ছে। তবে ভারত থেকে আসছে কম। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ভারতে যেতে পারে তার জন্য ইমিগ্রেশনে জনবল বাড়ানো হয়েছে।  প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীসেবা দেওয়া হচ্ছে। গত  তিন দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৫ হাজার ৩২৯ জন শিশুসহ নারী-পুরুষ ভারতে প্রবেশ করেছে এবং ভারত থেকে এসেছে ১০ হাজার ৮৭৯ জন যাত্রী। এদের অধিকাংশই সনাতন ধর্মীয়।