হবিগঞ্জে ৩০০ বস্তা সরকারি চাল জব্দ

Ðহবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ১০ টাকা কেজি দরের ৩০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রবিবার এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তার। অবৈধভাবে মজুত রাখায় ডিলার আতাউর রহমান এবং আবুল ফজলের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার জানান, ঐ উপজেলার বুল্লা বাজারের ডিলার আতাউর রহমান ২৩২ বস্তা এবং তেঘরিয়া বাজারের ডিলার আবুল ফজল ৬৮ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চাল গুদামে মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে তিনি পুলিশের সহায়তায় গুদামগুলোতে অভিযান চালান। সেখান থেকে উল্লিখিত চাল জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঐ চালের মেয়াদ ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত। ঐ সময়ের মধ্যে চাল বিক্রি না হলে তা সরকারি গুদামে ফেরত দেওয়ার কথা। কিন্তু ডিলাররা সরকারি গুদামে জমা না দিয়ে সেগুলো নিজেদের হেফাজতে মজুত করে রেখেছিলেন।