পরিবারের দাবি হত্যা
Ðতেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
তেঁতুলিয়া উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে রাসমিনা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তাকে।
শনিবার রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ চাউলখুরি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। রাসমিনা গোলাব্দিগছ চাউলখুরি গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী।
নিহতের বাবা রাজ্জাক আলীর জানান, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কাশেম মাঝে মধ্যেই রাসমিনাকে মারত। আমরা এই হত্যার বিচার চাই।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।