সরাইলে মস্তকবিহীন অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

Ðসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইল থানার পুলিশ মস্তকবিহীন অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে। পুলিশ শনিবার রাত নয়টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের পাশের হাওর এলাকা থেকে বিবস্ত্র ঐ তরুণীর লাশ উদ্ধার করে।

সরাইল থানার ওসি শাহাদত হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা অন্য কোথাও ঐ তরুণীকে হত্যা করে। এরপর হয়তো আগের রাতে লাশ নির্জন এ স্থানে ফেলে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা হয়েছে।’