Ð স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কায় দ্বিতীয় চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩০ রানে। প্রথম ইনিংসে ৫২ রানের লিড পেয়েছিল মুমিনুল হকের দল। হাম্বানটোটায় গতকাল ৪৭ রান যোগ করতেই শেষ চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। নুরুল হাসান সোহান ৩৬, মেহেদী হাসান মিরাজ ৩৮ রান করেন। লঙ্কান ‘এ’ দলের পক্ষে মোহাম্মদ সিরাজ ৫টি, প্রবোধ জয়াসুরিয়া ৩টি, ফার্নান্দো ২টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১২৬ রান। এখন ৬৪ রানে এগিয়ে আছে লঙ্কানরা।