ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫
এসি ক্রেতাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ওয়ালটন। এখন ওয়ালটন এসিতে রয়েছে ১২ বছর পর্যন্ত বিদ্যুত্ বিল ফ্রি পাওয়ার সুযোগ। অনলাইনে দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এ উপলক্ষ্যে ৭ অক্টোবর শুরু হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। এর আওতায় ক্রেতাদের ডিজিটাল রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এসিতে বিদ্যুত্ বিল ফ্রি-সহ নানান সুবিধা দেয়া হচ্ছে। রয়েছে ফ্রি ইনস্টলেশনসহ বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশব্যাক।
জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে সঠিক বিটিইউ’র নিশ্চয়তা। সংযোজিত হয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর। ফলে ওয়ালটন এসি ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে বিধায় এতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় হয়। কম্প্রেসরের স্থায়িত্বও বাড়ে। এসি চালুর সময় তুলনামূলক কম শব্দ উত্পন্ন করে।
ওয়ালটন ইনভার্টার এসির কম্প্রেসারে আছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। কম্প্রেসরে ব্যবহূত হয়েছে বিশ্ব-স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ রেফ্রিজারেন্ট। রয়েছে আয়োনাইজার প্রযুক্তি। যা ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেনসারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।
-প্রেস বিজ্ঞপ্তি