শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বেওয়ারিশ কিশোরের (১৫) লাশ হবিগঞ্জ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। ঐ কিশোরের জানাজায় অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, সাঈদ খান, আব্দুল ওয়াহিদ, জাহির মিয়া ও পুলিশ সদস্যগণ। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
এর আগে গত বুধবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেঞ্জপাড়া খোয়াই নদীর রেল ব্রিজের নিচ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের (১৫) লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্ররেণ করে।