চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চার জনের মৃত্যু

চাঁদপুরে বজ পাতে দুই শিশুসহ একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড় স্টেশন মোলহেড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার অহিদা বেগম (৬০), তার মেয়ে রেহেনা বেগম (৩২), অহিদার নাতি ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির ও নাতনি সামিয়া।

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, মোরেলগঞ্জে বজ্রপাতে বিমল মিস্ত্রি (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে  উপজেলার হোগলাপাশা গ্রামে একটি বাড়িতে গাছ কাটার সময় বজ পাতে তিনি মারা যান। হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না বলেন, হঠাত্ বৃষ্টির মধ্যে বজ পাত হয়। ঘটনাস্থলেই বিমল মারা যান।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজারে গতকাল বজ্রপাতে বিল্পব (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি একই উপজেলার পালাশবাড়ীর মণ্ডলগাতি গ্রামে। অন্যদিকে দুপুরে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের বাঁশতৈল গ্রামের মাঠে ছাগল আনতে গিয়ে বজ পাতে মারা গেছেন মোসলেম মোল্লা (৬২) নামে এক কৃষক। এ সময় তার নাতি আহত হয়।

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা জানান, বালিয়াকান্দিতে বজ্রপাতে আজ্জাদ আলী বিশ্বাস (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বড়পাড়া গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। গতকাল দুপুরে বাড়ির পাশে জমিতে এ ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার চর কুলপদ্বি (শিমুলতলা) এলাকায় গতকাল রবিবার বজ্রপাতে বিল্লাল মোল্ল (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাড়িতে বসে কাজ করার সময় বজ পাতে ঘটনাস্থলেই মারা যান।