ইইউ চাইলে চুক্তিসহ ব্রেক্সিট হবে :বরিস

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন চাইলে আমরা চুক্তিসহকারেই ত্যাগ করতে পারি।’ তিনি দাবি করেন, তার প্রস্তাব পার্লামেন্ট সমর্থন করেছে। কারণ, সমঝোতার জন্য ব্রিটেন ইইউকে চাপ দিয়েছে। খবর বিবিসির

ব্রিটেনের দুটি পত্রিকায় লেখা নিবন্ধে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আর ২৫ দিন আছে ব্রেক্সিট কার্যকরের। এর মধ্যেই আমরা চুক্তিসহ ইইউ থেকে বের হয়ে যেতে পারি।’ আর ব্রিটেনের ব্রেক্সিট সেক্রেটারি প্রধানমন্ত্রী বরিসের পরিকল্পনার বিষয়ে ইইউকে আরো নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। আগামী ১৭ ও ১৮ অক্টোবর ইইউ সম্মেলনের আগেই দুই পক্ষ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে দুই পক্ষের মধ্যে মূল বাধা হিসেবে দেখা দিয়েছে আয়ারল্যান্ড সীমান্ত। আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন, একটি চুক্তি সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তবে বর্তমান প্রস্তাব যথেষ্ট নয়।