যুক্তরাষ্ট্রে যাওয়ার ৩০ দিনের মধ্যে যে কোনো সংস্থার মাধ্যমে স্বাস্থ্যবীমা করতে হবে। এটা না করলে বা করার জন্য যথেষ্ট অর্থ কাছে না থাকলে দেশে ফিরে আসতে হবে। এমনকি বৈধ ভিসা বা পাসপোর্ট থাকা সত্ত্বেও। শুক্রবার এই সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, আশ্রয়ের জন্য আবেদনকারী বা শরণার্থীদের ক্ষেত্রে নতুন নীতি প্রযোজ্য হবে না। আগামী ৩ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।—ইউএসএ টুডে