নেত্রকোনায় মানু মজুমদারের শো-ডাউন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মানু মজুমদারের সমর্থনে গতকাল বিশাল শো-ডাউন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন মানু মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন, নূরুল ইসলাম কমান্ডার, আতাউর রহমান আঁখির, উছমান গণি মাষ্টার ও তুহিনময় বিশ্বাস তমু প্রমুখ।