কয়রায় ক্লাবঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ছয়

কয়রা (খুলনা) সংবাদদাতা

কয়রা উপজেলা সদরের ১নং কয়রা গ্রামের পায়রাতলার আইট ব্রাদার্স ক্লাবের দখল নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।  স্থানীয়রা জানান, ঘটনার দিন দখল নিতে ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে প্রতিপক্ষের লোকজন ক্লাবের চাবি চায়। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলামের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তার চিত্কার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।