নন্দীগ্রামে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা বিএনপি

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে একাট্টা নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। নির্বাচনকে সামনে রেখে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের নিজ বাসভবনে সোমবার বিকালে বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেত একাট্টা বিএনপির নেতাকর্মীরা। নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন।