মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডাঃ মোজাম্মেল হোসেন মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, সাবেক অতিরিক্ত আইজিপি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম খান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন, মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন হালদার, মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।