সিংড়া উপজেলা চত্বরে একটি সাড়ে ২১ কেজি ও একটি ১০ কেজি ওজনের বাঘাড় মাছ দেখতে সোমবার ভিড় করে উত্সুক জনতা।
মাছ দুটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা। মাছ বিক্রেতা বগুড়ার শেরপুর উপজেলার মো. ইসমাইল জানান, সোমবার ভোররাতে যমুনা নদীতে ধরা পড়ে বিশাল ওজনের এই দুটি বাঘাড় মাছ। আমি সেখান থেকে কিনে এনেছি। তিনি আরো জানান, এ পর্যন্ত বেশ কয়েকজন ক্রেতা তার মাছ দাম করেছেন। ছোটো মাছটি বিক্রি হয়েছে। বড়ো মাছের সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকা বলা হয়েছে। তবে ২০ হাজার টাকা হলে বিক্রি করব।